লালশাকে দাদু আরও লাল মাখো

২১শে ফেব্রুয়ারী (ফেব্রুয়ারী ২০১২)

আকবর হাসান
  • ৩০
  • 0
  • ১২১
থরথরে দাদু, নড়বড়ে লাঠি
বলে - বাছাধন পাত বুক,
বাংলার হও, বাংলা বাঁচাও
বাংলায় দেখ কত সুখ!

সোনার বাংলা হারাবে দীপ্তি
বাংলার বোল হারালে,
দাদুরে আমার যাওনা মিছিলে
আর থেকো নাকো আড়ালে।

লালশাকে দাদু আরও লাল মাখো
বুক হতে লও যত লাল,
সব ব্যথা-সুখ বাংলায় কও
বোবা রবে আর কত কাল?

আশা বেঁধেছি গো ভাষা খুঁজি নাই
ভাষাহীন আশা বন্দী,
এক হয়ে দাদু লড়ে যাও সবে
ভাষা নিয়ে নাই সন্ধি।

আরও লাল হোক গোলাপের রং
লালে যাও দাদু মিশে,
মায়ের ভাষার মধুমাখা স্বাদ
বল পাবে আর কিসে?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জালাল উদ্দিন মুহম্মদ লালশাকে দাদু আরও লাল মাখো বুক হতে লও যত লাল, সব ব্যথা-সুখ বাংলায় কও বোবা রবে আর কত কাল? // --------- ছন্দ সুন্দর ছোট্ট কবিতা। ভাল লেগেছে খুব। শুভেচ্ছা নিন।
অসংখ্য ধন্যবাদ, জালাল ভাই! শুভেচ্ছা রইলো....
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০১২
সোহেল মাহরুফ ভাল লাগলো।
ধন্যবাদ, সোহেল ভাই! দোয়া করবেন....
সূর্য N/A তোমার ছন্দ-মাত্রা জ্ঞান নিয়ে কোন প্রশ্ন নাই রুবেল। কবিতা ভাল লাগলো খুব
আন্তরিক ধন্যবাদ, সূর্য ভাই! ভালো থাকবেন.....
আকবর হাসান অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে........
Sukanto Dam সারা বিশ্ব জানে তাদের এই অবদান তাই ত দিয়াছে ফেব্রুয়ারির ২১ তারিখ আন্তর্জাতিক মাতৃভাষার সম্মান।
রনীল মায়ের ভাষার মধু মাখা স্বাদ আর কোথায় পাওয়া যাবে! সরল ভাষায় বলিষ্ঠ একটি কবিতা... অনেক সুন্দর।
সাইফুল করীম শিশুতোষ ছড়া আপনার দ্বারা জমবে ভালো। সুকুমার রায় হয়ে উঠুন.........ছড়া ভালো হয়েছে।
আপনাদের ভালবাসা আর অনুপ্রেরণা পেলে ইনশাল্লাহ আরো ভালো হবে | ধন্যবাদ, সাইফুল ভাই!

২৩ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী